শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই যাতে খেলাধুলার সুযোগ পায় এ জন্য শিক্ষা কারিকুলামে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রথমবারের মতো বেতন কাঠামোর আওতায় এলেন এই ক্রীড়াবিদরা। মাসিক বেতন হিসেবে তারা প্রত্যেকেই এক লাখ টাকা করে পেয়েছেন। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে তারেক রহমান বলেন, আমরা চাই, আমাদের সন্তানেরা পড়ালেখার পাশাপাশি ছোটবেলায় নিয়মিত খেলাধুলায়ও আগ্রহী এবং পারদর্শী হয়ে উঠবে। শিক্ষা মন্ত্রণালয়ও ইতোমধ্যেই খেলাধুলাকে অন্তর্ভুক্ত করে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ক্রীড়া কেবল শখ বা বিনোদন নয় বরং বিভিন্ন দেশে দেখি ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং বা আইন যেমন পেশা, ঠিক তেমনি ক্রীড়াও একটি পেশা হিসেবে গড়ে উঠেছে। পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও অবশ্যই পিছিয়ে থাকতে পারে না।

প্রধানমন্ত্রী জানান, শুধু ক্রিকেট বা ফুটবল তা নয়, অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই। সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করব আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়