শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে এ খেলায় লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি হন সাবেক ফুটবলাররা। তাদের ম্যাচ দেখতে কন্যা জাইমা রহমানকে নিয়ে সেখানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রথমে তারেক রহমান জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। লাল দল ও সবুজ দলের ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন। তারপর ডাগআউটে বসে তিনি খেলা উপভোগ করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত হন খেলোয়াড়রা।

‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে সকালে যুব দল ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। আর বিকালে মাঠে নামেন সাবেক তারকা ফুটবলাররা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও লাল দলের হয়ে মাঠে নামেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়