শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া অনুষ্ঠিত হয়েছে। সমাজ হোক মানবিক ও ন্যায়ভিত্তিক, রাষ্ট্র হোক সবার। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর কল্যাণ। বায়তুল মোকাররমে ঈদের জামাতে অংশ নিয়ে এমন কামনা মুসল্লিদের।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হয় ঈদুল ফিতরের প্রথম জামাত৷ 

প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হয় শেষ জামাত।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে।

রমজানজুড়ে যে সংযম আর ত্যাগের শিক্ষা মানুষ অর্জন করেছে ঈদুল ফিতর সেই ভ্রাতৃত্বের বোধকে আরও শাণিত করবে এমন আশা মুসল্লিদের। সুখ, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়