শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দিনে ঈদযাত্রা: রেলস্টেশনে বাড়ছে ভিড়

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। যাঁরা গত ৪ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিলেন তাঁরাই আজ যাত্রা করছেন। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ঘরে ফেরা যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। বরাবরের মতো আজও টিকিট ছাড়া স্টেশনে যাত্রীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। যাত্রীরা ঝামেলা ছাড়াই যাত্রা করছেন।

আজ শনিবার কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, সকাল ৯টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ১০টি ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্য। এর মধ্যে মহানগর প্রভাতী প্রায় ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। তা ছাড়া বাকি সব ট্রেনে নির্ধারিত সময়ে কমলাপুর থেকে ছেড়েছে। আজ সারা দিন কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ৪৩ জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্য।

এদিকে কমলাপুর রেলস্টেশনের ঢোকার মুখে এবং প্ল্যাটফর্মে ঢোকার মুখে দুই দফায় টিকিট দেখানোর পর স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে। রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে ট্রেনের জন্য।

কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে ভিড় ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, যাঁরা অনলাইনে অগ্রিম টিকিট কাটতে পারেননি, তাঁরা বিভিন্ন ট্রেনের স্ট্যান্ডিং টিকিট কেটে বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। প্রতিটি ট্রেন ছাড়ার আগেই ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে ট্রেনের। এমনই একজন যাত্রী মো. হাসান ইমাম নারায়ণগঞ্জ থেকে এসেছেন, যাবেন রংপুর।

হাসান ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জে নির্মাণশ্রমিকের কাজ করি। ভিড় এড়াতে আগেভাগেই বাড়ি চলে যাচ্ছি। টিকিট কাটা নেই। তাই স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়েছি রংপুর এক্সপ্রেস ট্রেনের। ট্রেনে দাঁড়িয়ে যেতে কিছুটা ভোগান্তি হবে। তবে ঈদের আনন্দে সেটা খুব একটা কষ্ট দেবে না। তবে আমরা যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারিনি তাঁদের বসে যাওয়ার টিকিটের ব্যবস্থা রাখা উচিত।’

এদিকে ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। অফিস খোলা থাকায় অনেক চাকরিজীবী পরে যাবেন। তবে কয়েক দিন আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। এতে করে ঈদের আগমুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়ানো যাবে বলে মনে করছেন তাঁরা।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন তাঁর পরিবারের সদস্যদের গ্রামে পাঠানোর জন্য কমলাপুর রেলস্টেশনে এসেছিলেন সকালে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ তারিখের টিকিট কাটতে অনলাইনে অনেক যুদ্ধ করতে হয়েছে‌। ৪টা টিকিট দরকার ছিল, পেয়েছিলাম ৩টা। তবে স্টেশনের ব্যবস্থাপনা ভালো। পরিবারকে ভোগান্তি ছাড়াই আগেভাগে গ্রামে পাঠায় দিচ্ছি। আমি ছুটি হলে তারপর গ্রামে যাব।’

এবারের ঈদের ৭ দিনের সরকারি ছুটি শুরু হবে আগামী ১৭ তারিখ থেকে। ফলে এখনো কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরার বাড়তি চাপ শুরু হয়নি। ধারণা করা হচ্ছে আগামী ১৬ তারিখ সোমবার বিকেল থেকে ঘরে ফেরার চাপ বাড়বে রেলস্টেশনে।

কমলাপুর রেল স্টেশনে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে। ঈদযাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্নে হচ্ছে। নির্ধারিত সময় সবগুলো ট্রেন স্টেশন ছেড়ে গেছে। মানুষের বাড়ি ফেরার মূল চাপ এখনো শুরু হয়নি। তবে আস্তে আস্তে ঘরমুখী মানুষের ভিড় বাড়বে কমলাপুরে। শুধু একটি ট্রেনের ৩০-৪০ মিনিট দেরি হলে সেটা আসলে দেরি বলা যাবে না। অপারেশনাল নানা কারণে এই সময় লাগে।

এদিকে ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার দেওয়া হচ্ছে আগামী ২৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, আজ ১৪ মার্চ দেওয়া হচ্ছে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ ২৭ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৮ মার্চের টিকিট ২৯ মার্চ বিক্রি করা হবে।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়