শিরোনাম
◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৪:০২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি: চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। জনগণের কাঙ্ক্ষিত সংসদ হবে এবারের সংসদ। কার্যকর, দায়িত্বশীল, প্রাণবন্ত সংসদে পরিণত করাই সরকারের লক্ষ্য।

নুরুল ইসলাম মনি বলেন, সংসদ নেতাকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকার দলীয় সংসদীয় কমিটি।
 
চিফ হুইপ বলেন, খালি চেয়ার দিয়ে সংসদ অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী একজন সভাপতির নাম প্রস্তাব করবেন। সংসদ সমর্থন করলে তার সভাপতিত্বে সভা শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

‘সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি’, যোগ করেন নুরুল ইসলাম মনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়