শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে: এলজিআরডি মন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এম.পি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার কাজগুলো করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের পৌর শহরের হাজিপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা আলমগীর বলেন, ঠাকুরগাও এর জনগণের কাছে আমি এমনিতেই ঋণী। বরাবরি তারা আমাকে সমর্থন দিয়ে গেছে। নির্বাচনেও তারা আমাকে সমর্থন দিয়েছে এবং তাদের সমর্থনের কারণেই আজ আমি কাজ করার সুযোগ পেয়েছি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাত্র ক'দিন হয়েছে, ১৭ তারিখে আমরা ক্ষমতা নিয়েছি। এখন দেশের পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো রয়েছে।

রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছে এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, আমরা কাজ করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সচল করার কাজ চলছে।

পুলিশ হত্যার যে ঘটনাগুলি রয়েছে তা তদন্ত হয়েছে। বিএনপি নতুন করে আবারও এগুলো তদন্ত করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছে সেটাই হবে।  যেহেতু এ বিষয়ে তদন্ত হয়েছে দরকার হলে আবারো তদন্ত করা হবে।  এ বিষয়টিতো এখনো আদালতে রয়েছে।

এটি একটি মিমাংসিত বিষয়, এটি নিয়ে কেনো এত বাড়াবাড়ি এনসিপি’র এমন মন্তব্যের প্রেক্ষিতে মির্জা আলমগীর বলেন এটি তারাই ভালো জানে, তাদেরকেই প্রশ্ন করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়