শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল

ইউএনবি।। টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে তিনি নিয়মিত ট্রাফিক সিগনাল মেনে সচিবালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশান থেকে সচিবালয়ে পৌঁছাতে প্রায় ৪১ মিনিট সময় লেগেছে।

তিনি জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়িতে বাসভবন ত্যাগ করেন। গুলশান থেকে সচিবালয়ে যাওয়ার পথে চারটি ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলে উঠলে গাড়িটি থামে এবং সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে পৌঁছান।

সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান।

রুমন বলেন, ট্রাফিক সিগনালে যখন গাড়ি দাঁড়ায়, তখন পথচারীরা প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

‘কেউ কেউ গাড়ির কাছে এসে তাকে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ মোবাইল ফোনে সেলফিও তোলেন,’ বলেন রুমন।

আসন গ্রহণের পর প্রধানমন্ত্রী জানতে চান, কোন কোন মন্ত্রী, সচিব ও কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত আছেন, রুমন যোগ করেন।

প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়