শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

বিমানের অভ্যন্তরীণ রুটে চলাচলে যেকোনো পরিমাণ অর্থ বহন করা যায় বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সৈয়দপুর গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।
 
তিনি আরও বলেন, সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ বিষয়ে শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানিয়েছেন।
 
এদিকে জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টিকে ‌‘নাটক’ উল্লেখ করে ভোগান্তির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
  
জুবায়ের দাবি করেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়ের টাকা বহন করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য একটি নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। টাকার উৎস সম্পর্কে যথা সময়ে প্রমাণসহ বিস্তারিত জানানো হবে।

তিনি আরও দাবি করেন, বেলাল উদ্দিনকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনাল থেকে অনাপত্তিপত্র দিয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। বিমানবন্দরের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্র দিয়েছিলেন। সেই অনাপত্তিপত্র সঙ্গে থাকার পরও তাকে আটক করা হয়েছে। তিনি সৈয়দপুর পৌঁছানোর পর তাকে সেখানে হেনস্থা করা হয়েছে।
 
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান স্বীকার করেন, যে তার সঙ্গে ৫০ লাখ টাকার বেশি আছে। টাকার উৎস বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেছেন, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
  
বেলাল উদ্দিন প্রধান আরও জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায়। পেশায় ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের শিক্ষক। তার বাবার নাম দবিরুল।

নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানান পর বিমানবন্দরে গোয়েন্দ সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়