শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থায়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতোমধ্যে পাঁচ লাখের বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন।

ইসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন। গ্রহণকৃত ব্যালটের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী ভোট প্রদান করেছেন বলে জানিয়েছে কমিশন।

ভোট দেয়ার পর এসব ব্যালট দেশে ফেরত পাঠানোর জন্য ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী পোস্ট অফিসে ব্যালট জমা দেন। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।

একই সঙ্গে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো হয়। কমিশনের তথ্যমতে, দেশের ভেতরে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

এই শ্রেণির ভোটারদের মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। ভোট দেয়ার পর ৫ লাখ ৪০৮টি ব্যালট পোস্ট অফিসে জমা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি মনে করছে, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে প্রবাসীদের অংশগ্রহণের হার আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন ও গণভোটের সব কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়