শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার

ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইতশেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না। বলেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। 

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহোদর। ফলে প্রতিবারের মতো এবারও বড় দুইজোট ২/১ দিনের ব্যবধানে তাদের ইশতেহার ঘোষণা করেছে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমদ বলেন, কৃষিপণ্যের উপর আমাদের বিদেশ নির্ভরতা কমিয়ে আনাই হবে বুদ্ধিমানের কাজ। দীর্ঘদিন ধরে রপ্তানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু তৈরি পোশাক শিল্পের উপর ই আমরা নির্ভর করছি। এই নির্ভরশীলতা কমানোর জন্য কিছু কিছু দৃষ্টিভঙ্গি দলগুলোর ইশতেহারে আছে। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের বড় অংশই খেয়ে ফেলে।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখন দুর্নীতি সকল সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি তাদের ইশতেহারে বলছে দুর্নীতিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবে। তবে বিএনপি কে জমায়াতের কথাটি বলতে। আমরা নিজে দুর্নীতি করবো না , করতেও দিবোও না। এই কথাটা একজন জাতীয় নেতার মুখ থেকে আসাটা উচিত বলে আমি মনে করি। তাহলে মানুষ তাকে মূল্যায়ন করবে। ক্ষমতায় আরোহনের সাথে যদি কেউ একলা চলো নীতি অনুসরণ করে তাহলে দেশে আবারো বিপর্যয় নেমে আসবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রূপরেখা তৈরি করা যায়। কিন্ত আমরা যদি তা সত্যিকার অর্থে বাস্তবায়ন না করি তাহলে এগুলো কোন কাজে আসবে না। তাই বাস্তবায়নই মূল কথা। আমাদের দলগুলো সুন্দর সুন্দর কথা বলে এবং যেগুলো মানুষের কাছে আকর্ষণীয় এগুলো করে তারা জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়। এবং তা নিয়ে তারা এগুলো ভুলে যায়। 

হাতেগোনা ক'দিন পরই নির্বাচন, তারপর ক্ষমতার পালাবদল। সে পালাবদলে সাধারণের ভাগ্য কতটা বদল হয় তা জনগণকেই নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। উৎস: যমুনা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়