শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচি শহরের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে আজ থেকে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকার স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে গিয়ে, করাচির স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এ ফ্লাইটের জন্য ১৬২ আসনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে।

এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের জন্য দীর্ঘদিন পর পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের সুযোগ তৈরি হলো।এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-করাচি-ঢাকা রুটে শুরুতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইটগুলো চলাচল করবে।

এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ ২০১২ সালে এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা নেওয়া হয়।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়