শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরানো যাবে না: বেবিচক সদস্য নুর ই আলম

সমুদ্রের বুকে তৈরি হওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরানো যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য এয়ার কমোডোর নুর ই আলম।

তিনি বলেছেন, ‘কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নিয়ে বিআইডব্লিউটিএ যে সুপারিশ করেছে, তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সবার সঙ্গে আলোচনা করেই কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে তৈরি করা হয়েছে। এটির কারণে তো নৌ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনফারেন্স হলে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

বেবিচক সদস্য বলেন, ‘বেবিচক সব ধরনের কাজ সম্পন্ন করেছে কক্সবাজার বিমানবন্দরের। সরকার চাইলে যেকোনো মুহূর্তে আন্তর্জাতিকমানের ঘোষণা দিতে পারে।’

গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নুরুল হুদা, বেবিচক এর পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ও উপ-সচিব সানিউল ফেরদৌস।

এছাড়া অনুষ্ঠানে সাধারণ যাত্রী ও বিমান পরিবহন সংশ্লিষ্টরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়