শিরোনাম
◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দায়িত্বে আয়ামী লীগের কোনো দোসর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নেই। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে নির্বাচনী কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে করা সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো। এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে। তবে ড্রোন সব কেন্দ্রে থাকবে না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়