শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম ভিডিও বার্তা, যা বললেন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘আমরা সবাই মিলেমিশে কাজ করব। একে অপরের থেকে শিখব।’ আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বাংলায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে এ আশাবাদ ব্যক্ত করেছেন।

ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ‘হ্যালো, আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। ইনি আমার স্ত্রী ডিয়েন। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত। আমি ২০০৪ সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত স্ত্রী ডিয়েনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একজন কূটনীতিক হিসেবে আমার এখানে বসবাস আর কাজ করার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশের মানুষের সৌজন্যবোধ, শক্তি আর দৃঢ়তা আমাদের ওপর গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছে।’

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, ‘আমি আবার এ দেশে ফিরে এসেছি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে আমি প্রস্তুত আছি। দুই দেশের অভিন্ন সমৃদ্ধি, নিরাপত্তা ও সম্ভাবনাকে এগিয়ে নিতে আমার দূতাবাসের সবাই এবং আমি বাংলাদেশের মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং একে অপরের থেকে শিখব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়