শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু

নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগের নিয়মেই এখন অন অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সব দেশে বাংলাদেশ মিশনকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা বিমানবন্দরে এসে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়। এক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়। ইউরোপে বাংলাদেশ মিশনের একজন কূটনৈতিক বাংলা ট্রিবিউনকে জানান, অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করার নির্দেশনা এসেছে ঢাকা থেকে। আমরা সংশ্লিষ্ট দফতরে ভিসা চালুর বিষয়টি জানিয়েছি।   

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিদেশ থেকে যারা আসবেন, তাদের সঙ্গে প্রয়োজনীয় নথি , ভ্রমণের সঠিক কারণ ইত্যাদি যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। অসঙ্গতি পেলে ইমিগ্রেশন থেকে যাত্রীকে ফেরত পাঠাতে পারবে। 

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটান এবং ইউরোপীয় দেশগুলো থেকে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির জন্য বাংলাদেশে আসা নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

এই ভিসা বন্ধের পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। কাম্য নয় এমন অনেকে এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্য আমরা ভিসা বন্ধ করছি না। কেউ যদি আসতে চান, ভিসা নিয়ে আসুন। যাদের উদ্দেশ্য ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেবো, হুট করে কেউ যেন হাজির হয়ে না যায়।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়