শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০১:৫৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: দেশে বর্তমানে জঙ্গিবাদের তৎপরতা নেই বললেই চলে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট জঙ্গি বিদেশে অবস্থান করলেও তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এসব তৎপরতার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না। তিনি জানান, প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে কিছু অস্ত্র আসার তথ্য পাওয়া যাচ্ছে, তবে সেগুলো নিয়মিতভাবে উদ্ধার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী বা প্রার্থীর এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা কিংবা খাবার গ্রহণ করা যাবে না। পুলিশ সদস্যরা পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ এমন পুলিশ চায় যারা ভয় সৃষ্টি করবে না, বরং সেবামুখী, ভদ্র ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু উল্লেখ করে তিনি বেআইনি আদেশ পালন ও স্বার্থান্বেষী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সকালবেলা একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ৪১তম বিসিএসের ৮৭ জন ছাড়াও ২৮, ৩৫, ৩৬, ৩৭ ও ৪০তম বিসিএসের কর্মকর্তারা ছিলেন। প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এতে বেস্ট প্রবেশনার নির্বাচিত হন এএসপি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণে যোগ দেবেন।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়