শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়ায় ফখরুলের গাড়িবহরে হামলা: দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় মামলার তদন্ত রিপোর্ট দাখিলে দীর্ঘসূত্রতা হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হয়েছিলেন।

বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছিল। ওই সময় ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে শহরে ফিরে এসে প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন নেতারা। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করলে ওই সময় কেউ মামলা করার জন্য সাহস করেনি। ঘটনার দুই দিন পর আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছিলাম। তখন পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। এরপর ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলাটি শুনানি অন্তে মঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন আদালত। 

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়