শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁসের চেষ্টা: আলী রীয়াজের সাবেক চালকসহ আটক ২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের সাবেক গাড়িচালক মাহবুব হোসেনসহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মাহবুব হোসেনকে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে আটক করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যৌথবাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।

পরে মাহবুবের দেয়া তথ্যে এই চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র‍্যাব। রাতে মাহবুব হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনীর সদস্যরা।

জানা গেছে, আজ শুক্রবার বিকেলে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, বিল্লাল–মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের কথা বলে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছিলেন।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সাথে যোগাযোগ করেন। পরে তাকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়