শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোট ৫ বছর পরপর হবে না, এতে কোনো প্রার্থীও নেই: ড. আলী রীয়াজ

প্রতি পাঁচ বছরে গণভোট হবে না। গণভোটের কোনো প্রার্থী নেই। গণভোটে কারও ব্যক্তি কোনো প্রার্থী না। কথাটা বলতেসি এই কারণে যে ঐখানে আপনার সুযোগ কিন্তু হ্যাঁ অথবা না- এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক নির্বাচনী কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, গণভোট জিনিসটা কি কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি তাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে ভাই গণভোট হচ্ছে এমন এক নির্বাচন যেখানে আগামী দিন গুলোতে দেশ চালানোর পথ পদ্ধতিটা আপনি বলে দিবেন। 

দেশ কীভাবে চলবে তা ঠিক করবে গণভোটের ফলাফল উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে যোগ করে বাস্তবায়ন করতে গণভোটের মাধ্যমে রায় দিবে দেশের জনগণ।
 
একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে; যা বাস্তবায়ন করা সম্ভব কেবল গণভোটের মাধ্যমেই। বলেন ছলচাতুরি করে ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টা রুখে দিতে গণভোট বাস্তবায়ন জরুরি। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়