শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: জাহাঙ্গীর আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের সাম্প্রতিক নানা ইস্যুর পাশাপাশি সবচেয়ে গুরুত্ব পায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি।

সভাশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রচার, প্রচারণাসহ, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
 
সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদেরকে ছাড় দেয়া হবে না।
 
এ সময় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
 
 রাজনৈতিক দলে যেন ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ না ঘটে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়