শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জেষ্ঠ্য পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৩০ ডিসেম্বর পাঠানো এক শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। এই ব্যক্তিগত ক্ষতির মুহূর্তে তারেক রহমানের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন।

শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালের জুন মাসে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়সংকল্প ও প্রত্যয়ের এক বিরল নেত্রী। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন মোদি।

নরেন্দ্র মোদি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলেও তাঁর দর্শন ও রাজনৈতিক উত্তরাধিকার দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বেগম জিয়ার আদর্শকে এগিয়ে নেবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্ব আরও সমৃদ্ধ হবে।

শোকবার্তায় মোদি বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানান। তিনি বলেন, ইতিহাসের নানা সংকটে বাংলাদেশি জনগণ যে দৃঢ়তা ও মর্যাদা প্রদর্শন করেছে, তা প্রশংসনীয়। গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহ্য ও জাতীয় ঐক্যের শক্তিতে ভর করে বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য সর্বশক্তিমানের কাছে শক্তি ও ধৈর্য কামনা করেন এবং তারেক রহমানের ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়