শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

অভিবাসন বা ইমিগ্রেশন ইস্যু দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে, বিদেশে অবৈধভাবে বসবাসরত কোনো ব্যক্তি যদি কোনো দেশের নাগরিক হিসেবে শনাক্ত হন, তাহলে তাকে নিজ দেশে ফিরিয়ে নেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে ১৭ মাসে যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ৪৬০০ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরে এ পর্যন্ত মোট ১০৭৬ জন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালে মোট ৩৫৬৭ জনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত বছর সংসদে দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি কেবল ভারতের অনুসৃত কোনো নীতি নয়; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি সাধারণভাবে স্বীকৃত নীতি। তবে এ ধরনের প্রত্যাবাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয়তা যাচাই করা আবশ্যক।

মন্ত্রণালয় আরও জানায়, যেসব ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করছেন অথবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বসবাস করছেন বলে চিহ্নিত হয়েছেন, তাদের ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব ব্যক্তিকে ফেরত পাঠানোর জন্য চিহ্নিত করা হয়, তাদের তালিকা ভারতীয় সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা ও যাচাই করে। কেবলমাত্র যাদের ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়, তাদেরই ফেরত নেয়া হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়