শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির মামলায় আইনি পরামর্শক হলেন এহসানুল হক সমাজী

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় আইনি পরামর্শ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজর অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় রুজুকৃত মামলার তদন্ত এবং পরবর্তীতে বিচারকালে আইনগত পরামর্শ প্রদানের বিষয়ে জানানো যাচ্ছে যে, গত ১২ ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। গত ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়। ডিএমপি, ঢাকা এর অধীনে এই মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ বিবেচনায় মামলাটি দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় আরও বলা হয়, এমতাবস্থায় শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পল্টন থানায় রুজুকৃত মামলা এর তদন্তকালে তদন্ত কর্মকর্তা/তদন্ত সংশ্লিষ্টদের এবং পরে আদালতে বিচারকালে বিচার সংশ্লিষ্ট প্রসিকিউশন টিমকে প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়