শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার

বায়ুদূষণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নাগরিকদের জন্য এক ব্যতিক্রমী পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে বর্জ্য পোড়ানোর ছবি তুলে পাঠালে প্রতি মাসে সেরা ১০ জনকে পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানায়, যানবাহন ও ইটভাটার ধোঁয়ার পাশাপাশি যত্রতত্র বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে, যা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য প্রাণঘাতী। এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করতে সরাসরি নাগরিকদের সম্পৃক্ত করতে চায় সরকার।

বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ত করতে সরকার দেশের সব নাগরিকের নিকট বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়