শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষকে সচেতন করতে সব করবে সরকার: তথ্য উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ ভয় পায়, সরকার মানুষকে সচেতন ও মোকাবিলা করতে সব করবে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, বাংলাদেশকে ভয় দেখানোর জন্য কিন্ত বাংলাদেশ জানাজায় তার জবাব দিয়েছে। ভয় দেখিয়ে লাভ নাই, বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবেই বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 
ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী  এবং  নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়