শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের আগে ৩ দিন মোটরসাইকেল নিষিদ্ধ, নির্বাচনের দিন খোলা থাকবে ব্যাংক-বীমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সেই সঙ্গে ভোটের দিন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে এসব তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, যান চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে অতীতে যেভাবে নির্দেশনা দেয়া ছিল, সেটিই বলবৎ থাকবে। অর্থাৎ, ২৪ ঘণ্টার জন্য টেক্সি ক্যাব, পিকআপ, মাইক্রো ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ৭২ ঘণ্টা। তবে আগের মতোই জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

তিনি বলেন, ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যান্য সময়ের মতো এদিন সাধারণ ছুটি থাকবে। তবে ভোটের দিন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকবে।

আরও পড়ুন: চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, এক ঘণ্টা বাড়ছে ভোটগ্রহণের সময়

এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ব্যালট পেপার মুদ্রণের বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি, আমাদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। যথাযথ সময়ে ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এছাড়া সোমবার (৮ ডিসেম্বর) থেকে যে ব্যালট পেপার ছাপানো শুরু হবে, সেটি শুধু দেশের বাইরের পোস্টাল ব্যালটের অংশ।

তিনি বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটগ্রহণের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে পোস্টার-ব্যানার সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেবো। এরমধ্যে না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়