শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত বিনিয়োগে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সীমা কত?

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিম এখনো দেশের সাধারণ সঞ্চয়কারীর জন্য সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে— পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি তিন স্কিমে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে।

অধিদপ্তরের ওয়েবসাইট nationalsavings.portal.gov.bd–এ প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিটি স্কিমে আলাদাভাবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায় তা জানানো হলো।

পরিবার সঞ্চয়পত্র

* সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত কেনা যায়।
* মূলত প্রাপ্তবয়স্ক নারীরা এই সঞ্চয়পত্র কিনতে পারেন।
* তবে শারীরিক প্রতিবন্ধী নারী–পুরুষ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিকও কিনতে পারবেন।
* মূল্যমান রয়েছে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

পেনশনার সঞ্চয়পত্র

  • একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়— যা সব সঞ্চয়পত্রের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ
  • সীমা।
  • ক্রয় করতে পারবেন
  • অবসরপ্রাপ্ত সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কর্মচারী
  • সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি
  • সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য
  •  মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশনভোগী স্বামী–স্ত্রী বা সন্তান
  • মূল্যমান রয়েছে ৫০ হাজার থেকে ৫০ লাখ টাকা।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

* সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়।
* মূল্যমান শুরু ১০ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

* সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়।
* মূল্যমান ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

সর্বমোট বিনিয়োগসীমা

কোনো ব্যক্তি যদি শুধু একটি স্কিমে বিনিয়োগ করতে চান, সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা সম্ভব (পেনশনার সঞ্চয়পত্র)।

পরিবার সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৩%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৮০%

পেনশনার সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৮%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৮০%
সব সঞ্চয়পত্রের মধ্যে এটি সর্বোচ্চ মুনাফা দেয়।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮৩%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৮০%

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮২%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৭৭%

মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে মুনাফা কমে যায়, তাই জরুরি প্রয়োজন ছাড়া আগে ভাঙানো ঠিক নয়।

জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখা, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও ডাকঘর— এসব কেন্দ্র থেকে সঞ্চয়পত্র ক্রয়–বিক্রয় করা যায়।

অনলাইনে বিনিয়োগ তথ্য সংগ্রহ

বিনিয়োগকারী তার সঞ্চয়পত্র সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অনলাইনেই ডাউনলোড করতে পারেন:
[https://nsd.finance.gov.bd/selfreport](https://nsd.finance.gov.bd/selfreport)

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়