শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট

সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লেনদেন ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে আন্তঃলেনদেন আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এরপর আর ক্যাশ আউট বা নগদ অর্থ বহনের দরকার হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ঢাকার একটি হোটেলে অনলাইন লেনদেনসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গভর্নর জানান, ‘সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি—সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন চালু করা সম্ভব হতে পারে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যেই।’

এই লক্ষ্যে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এ প্ল্যাটফর্ম গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’। নিরাপত্তাজনিত কারণে চুক্তি সই হয়েছে ভার্চুয়ালি।

গভর্নর বলেন, ‘লেনদেনের স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে।’

আগের উদ্যোগে সাড়া মিলেনি

মোবাইল ব্যাংকিং সেবাদাতাদের মধ্যে আন্ত লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক ‘ইন্টারঅপারেবল’ পেমেন্ট সিস্টেম চালু করলেও তাতে সাড়া মেলেনি।

‘বিনিময়’ ও কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থাও তেমন জনপ্রিয় হয়নি। এমনকি গেটস ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের বিকাশও এ প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়নি।

গেটস ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি লিড ন্সিগ্ধা আলী বলেন, ‘গেটস ফাউন্ডেশন কেবল অর্থায়ন করে, নীতিনির্ধারণে হস্তক্ষেপ করে না। বিকাশ হয়তো ব্যবসায়িকভাবে লাভজনক মনে করেনি, তাই অংশ নেয়নি।’

নতুন প্ল্যাটফর্মে বাড়বে প্রতিযোগিতা, কমবে খরচ

গ্রাহক পর্যায়ে লেনদেন ব্যয় কমাতে ভর্তুকির সম্ভাবনা নিয়ে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক শারাফত উল্লাহ খান বলেন, ‘প্রতিযোগিতা বাড়লে খরচ স্বাভাবিকভাবেই কমবে। প্রয়োজনে ভর্তুকির বিষয়ও বিবেচনা করা যেতে পারে।’

গভর্নর শেষ পর্যন্ত বলেন, ‌‌‘গেটস ফাউন্ডেশনের সহায়তায় নতুন ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম পুরো লেনদেন ব্যবস্থাকে ক্যাশলেস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়