শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে টানা তিন দিনের ছুটি

চলছে নভেম্বর মাস। বেশিরভাগ স্কুলে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। এই নভেম্বরে যদিও নেই কোনো ছুটি। তবে চলতি বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকছে অফিস।

চলতি বছরের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এখনো দুটি সাধারণ ছুটি বাকি রয়েছে। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বরের দুই ছুটির মধ্যে একটির সঙ্গেই মিলেছে সাপ্তাহিক ছুটি, ফলে তিন দিনের বিরতি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা। এর আগে চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পড়েছে।

২০২৬ সালের ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে আগামী বছরের মোট ছুটি এবার কমে ২৮ দিন, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে মূল ছুটি হবে ১৯ দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়