শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

একই দিনে নির্বাচন ও গণভোট করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে ইসির কাছে সরকার চিঠি দিয়েছে। গণভোট ও নির্বাচন একই দিনে করার মতো এমন চ্যালেঞ্জের মুখে কমিশন এর আগে পড়েনি। 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

সিইসি বলেন, গণভোটের আইনের মধ্যে প্রসিডিউরটা বলা থাকবে। সেই অনুযায়ী গণভোট হবে। সামনের সপ্তাহে গণভোট আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। 

তিনি বলেন, সিইসি ও সরকার একটা ফ্রি ফেয়ার নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় ইসি পুরোপুরি প্রস্তুত থাকবে। আমাদের ৪২ হাজার পোলিং সেন্টার থাকবে। সব সেন্টারে সিসি ক্যামেরা দেওয়া কঠিন হবে। কারণ এত সিসি ক্যামেরাকে নির্বাচনের পরে কী করা হবে? নির্বাচনের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকরা আমাদের সিসি ক্যামেরা।

সিইসি বলেন, নির্বাচন করতে ইসির প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনের সময় ৫ শতাংশ কাজ ইসি করবে। বাকি ৯৫ শতাংশ কাজ করবে অন্যরা। 

সিইসি আরও বলেন, পোস্টাল ভোটের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু প্রবাসে অনেকের ঠিকানা ভুল, অনেকের পাসপোর্ট নেই। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়