শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০২:৫৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থীদের সম্পদ যাচাই করবে দুদক, মিথ্যা তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা যাতে হলফনামায় মিথ্যা তথ্য দিতে না পারে, সে বিষয়ে তৎপর রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রার্থীদের সম্পদ সংক্রান্ত তথ্য যাচাইয়ে প্রস্তুতি নিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, অতীতের মতো এবারও দুদক তৎপর রয়েছে। বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়া গেলে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কিংবা নির্বাচন কমিশন থেকে অনুরোধ এলেও সংসদ সদস্য প্রার্থীদের হলফনামা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

দুদকের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য আমরা খতিয়ে দেখব। হলফনামায় উল্লিখিত স্থাবর সম্পদ ও অর্থের পরিমাণের সঙ্গে বাস্তব অবস্থার মিল-অমিল যাচাই করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে নির্বাচনের বিভিন্ন ধাপে।

এদিন দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়