শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ার টিভি, ঝামেলা টিভি প্রশ্নে যা বললেন আইজিপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের বিস্তার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-কে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে নিজেদের 'অসহায়' অবস্থা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাকস্বাধীনতার প্রশ্নে কঠোরতা এড়াতে গিয়ে তাদের 'অত্যাচারিত' হতে হচ্ছে।

আইজিপির মন্তব্যের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

গুজবের বিস্তার ও জনমনে বিভেদ: একজন সাংবাদিক প্রশ্ন তোলেন যে, গত ১৫ মাসে 'আনোয়ার টিভি, ঝামেলা টিভি'র মতো বিভিন্ন মাধ্যমে সাইবার ক্রাইম, মিসইনফরমেশন ও ফেক নিউজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে জনমনে বিভেদ সৃষ্টি হচ্ছে। এর ফলে জনগণ সত্য-মিথ্যা এবং গুজব চিহ্নিত করতে পারছে না।

জবাবে আইজিপি স্বীকার করেন যে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফেক নিউজের এই জায়গাটায় তারা 'খুবই অসহায়'। তিনি জানান, সরকার 'ফ্রিডম অফ এক্সপ্রেশন'-এর ওপর কোথাও কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না এবং এই উদারতার কারণে তাদের 'অনেক বেশি ইনফ্যাক্ট অত্যাচারিত' হতে হচ্ছে।

আইজিপি উল্লেখ করেন যে, তারা ডিজিটাল নিরাপত্তা আইনে 'হার্ডলি এনি' বা কদাচিৎ মামলা রুজু করছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, বিগত ১৫ বছরের 'ফ্যাসিস্টের' সময়ে এই আইনের নামে যাকে তাকে আটক করা, অরেস্ট করা বা মামলায় দিয়ে জেল দেওয়া হতো। তিনি চান না যে সেই 'কলঙ্ক তিলক' বর্তমান আইন-শৃঙ্খলা বাহিনীর উপরে আসুক।

সমাজের ওপর দায়িত্ব: আইজিপি বলেন, এটি একটি 'ট্রাডিশনাল টাইম' এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি উদার। তিনি মনে করেন, সমাজকেই ঠিক করতে হবে যে বাকস্বাধীনতাকে 'কতদূর পর্যন্ত আমরা নিব'। সূত্র: দেশটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়