শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সার্ক পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে

মনিরুল ইসলাম : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন।

‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘চার দশক আগে গঠিত সার্ক প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটি শক্ত ভিত্তি গড়ে দিয়েছিল। রাজনৈতিক অচলাবস্থার পরও সংস্থাটির প্রাতিষ্ঠানিক কাঠামো কার্যকর রয়েছে এবং এটি এখনো কোটি কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করতে সক্ষম।’

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারাবদ্ধ। আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য জোরদারে বাংলাদেশ ইতোমধ্যে বিমেসটেক, বিবিআইএন, এশিয়ান হাইওয়ে এবং সার্কের মতো উদ্যোগে কাজ করছে। একই সঙ্গে আসিয়ানের মতো কার্যকর আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্যও আগ্রহ প্রকাশ করেছে এবং সে লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। পাশাপাশি অভিন্ন প্রাকৃতিক সম্পদের ন্যায্য ব্যবহার ও সহমর্মিতার চর্চা অপরিহার্য।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। এ প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশ প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়