শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগ ও তার দোসরদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

শুধু শেখ হাসিনা নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

রোববার (২১ সেপ্টেম্বর) জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭ তম সাক্ষী নাহিদ ইসলামের জেরা শেষ করে শেখ হাসিনার স্টেট ডিফেন্স। পরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ এসেছে ট্রাইব্যুনালের সামনে। শুধু শেখ হাসিনা নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। এসময় দ্রুততম সময়ের মধ্যে দল হিসেবে আওয়ামী লীগ কে বিচারের আওতায় আনার দাবী করেন তিনি।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম কে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের  শাস্তি দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন ভিকটিমরা যেন ন্যায়বিচার পান। 

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষ্য তে বলেন নাহিদ ইসলাম। এরপর সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। 

এ মামলায় ৪৭ জন জবানবন্দি নেয়া হয়েছে। আজ এ মামলায় ৪৮ তম সাক্ষী দেন আলী আহসান জুনায়েদ। যেখানে দায়ীদের বিচার চান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়