শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের পাসপোর্ট নিয়ে উড়াল, ভুলের মূল্য কতটা দিলেন বাংলাদেশি পাইলট?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলট সঙ্গে নিজের পাসপোর্ট না থাকায় সৌদি আরবের জেদ্দায় পৌঁছে বিপাকে পড়েছেন। ভুল করে তিনি মায়ের পাস পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিমানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশনে তার পাসপোর্ট না থাকার বিষয়টি ধরা পড়ে। ওই পাইলট হলেন ক্যাপ্টেন মুনতাসির।

বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তার জিম্মায় ক্যাপ্টেন মুনতাসিরকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন হোটেলে অবস্থান করছেন।

পাসপোর্ট না থাকায় ক্যাপ্টেন মুনতাসিরকে সেখানকার কর্মকর্তারা আটকে জিজ্ঞাসাবাদ করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেদ্দায় বিমানের কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। এরপর সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে তার পাসপোর্ট জেদ্দা পাঠানোর ব্যবস্থা করে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, পাইলট মুনতাসির ভুল করে নিজের পরিবর্তে তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইটে উঠেছিলেন। জেদ্দায় ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তার জিম্মায় ক্যাপ্টেন মুনতাসিরকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন হোটেলে অবস্থান করছেন। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়