শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা

ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে ভিসা। এর অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না। 

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস।

এর আগেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য কঠোর বার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, ভিসা জালিয়াতিতে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে আজীবনের জন্য।

যদি কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে, তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নেবে। ভিসা জালিয়াতিতে জড়িতরা শুধু আজীবনের জন্য প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধই হবেন না; বরং অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়