শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৮:১১ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি মিলার স্কুল অব মেডিসিন-এর এক গবেষণায় উঠে এসেছে, বিবাহিতদের তুলনায় অবিবাহিত ব্যক্তিদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেশি। 

প্রায় ৪০ লাখ ক্যানসার রোগীর তথ্য বিশ্লেষণ করে তৈরি করা এ গবেষণাটি বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

প্রায় সব ধরনের ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের মধ্যে উচ্চতর ঝুঁকি লক্ষ্য করা গেছে। গবেষণার তথ্য অনুযায়ী, পুরুষদের ক্ষেত্রে বিবাহিত পুরুষের তুলনায় অবিবাহিত পুরুষের ক্যানসারের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ বেশি। 

তবে নারীদের ক্ষেত্রে এ পার্থক্য আরও প্রকট; অবিবাহিত নারীদের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি। 

তাহলে কি শরীরে ক্যানসারের বাসা বাধার সঙ্গে বিয়ে করা না করার কোনো সম্পর্ক রয়েছে? এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে, বিয়ে সরাসরি ক্যানসার প্রতিরোধ করে না। বরং এর পেছনে কিছু সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ কাজ করে।

বিবাহিত ব্যক্তিরা সাধারণত পরিবারের চাপে বা অনুপ্রেরণায় সামান্য অসুস্থতাতেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। ফলে প্রাথমিক পর্যায়েই রোগ ধরা পড়ার সম্ভাবনা বাড়ে। পারিবারিক সমর্থনের কারণে বিবাহিতরা নিয়মিত ওষুধ গ্রহণ এবং চিকিৎসা সেবা মেনে চলার ক্ষেত্রে বেশি যত্নশীল হন। 

এছাড়া অবিবাহিতদের মধ্যে ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ওজন বৃদ্ধির প্রবণতা বেশি দেখা গেছে, যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

গবেষক দল ‘ক্যানসার রিসার্চ কমিউনিকেশনস’ জার্নালে প্রকাশিত এ প্রতিবেদনে জানিয়েছেন, সামাজিক একাকিত্ব এবং জীবনযাত্রার অনিয়ম স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। 

যদিও এ ফলাফল যথেষ্ট জোরালো, তবে গবেষকরা জানিয়েছেন এটিই চূড়ান্ত নয়। সামাজিক অবস্থান কীভাবে সরাসরি শরীরের কোষে প্রভাব ফেলে, তা নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। 

সূত্র: সামা টিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়