শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেওয়াল, টাইলস ও কাচের দাগ তুলতে বেকিং সোডার সহজ উপায়

বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট কেবল কেক কিংবা ভাজার জন্যই নয়, এটি ঘর পরিষ্কারের কাজেও অত্যন্ত কার্যকর। প্রতিদিনের ব্যবহারে সহজেই ঘরের নানা দাগছোপ দূর করতে পারে এই সস্তা অথচ কার্যকরী উপাদান। চলুন, জেনে নিই বেকিং সোডার ৩টি চমৎকার ব্যবহার।

দেওয়ালের দাগ সহজে পরিষ্কার

দেওয়ালে যদি দাগ বা ছোপ পড়ে যায়, অনেক সময় সাবান দিয়ে ঘষে তোলা হয়। কিন্তু এতে রং নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষারীয় সাবান দেওয়ালের রং নষ্ট করতে পারে। এর বদলে বেকিং সোডা ব্যবহার করা নিরাপদ ও কার্যকর।

কিভাবে ব্যবহার করবেন: ১ চা চামচ বেকিং সোডা অর্ধেক কাপ পানিতে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। দাগের ওপর মিশ্রণটি লাগিয়ে একটি নরম কাপড় দিয়ে আলতো করে ঘষে মুছে ফেলুন।

টাইলস বা মার্বেলের দাগ তুলতে

ঘরের মেঝে টাইলস বা মার্বেল হলে সেখানে দাগ, আঁচড় বা কালচে ছোপ পড়ে যাওয়া সাধারণ বিষয়। সাবান বা ফিনাইল দিয়েও সেগুলো ওঠানো কঠিন হতে পারে। তবে বেকিং সোডা এই সমস্যায় ভালো কাজ করে।

কিভাবে ব্যবহার করবেন: যেখানে দাগ আছে সেখানে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিন।এরপর একটি ভেজা স্পঞ্জ দিয়ে ঘষুন। দাগ সহজেই দূর হবে।

কাচের বাসনের হলদে ছোপ দূর করতে

পুরনো কাচের গ্লাস, জার বা পাত্রে অনেক সময় হলদে দাগ বা আঁচড় পড়ে যায়। এগুলো নিয়মিত পরিষ্কার করলেও পুরোপুরি যায় না। বেকিং সোডা দিয়ে সহজেই সেগুলো ঝকঝকে করে তোলা যায়।

কিভাবে ব্যবহার করবেন: কাচের পাত্রে সরাসরি বেকিং সোডা ছড়িয়ে ঘষে নিন অথবা বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।
সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়