শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে এবার কত ঘণ্টা হবে রোজা?

এবার সৌদি আরবের নাগরিকরা শীত মৌসুমে পবিত্র রমজান পালন করবেন। ফলে চলতি বছর দেশটিতে রোজার সময়কাল তুলনামূলকভাবে কম হবে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবে রমজানে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।

সৌদি আরবের খ্যাতনামা জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-মোসনেদ জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজান শীতকালে শুরু হওয়ায় দিনের দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম থাকবে। এর ফলে আগের কয়েক বছরের তুলনায় এবার রোজা পালন অনেকটাই স্বস্তিদায়ক হবে।

তিনি বলেন, আগের বছরগুলোতে রমজান গ্রীষ্মকালে পড়ায় দীর্ঘ সময় রোজা রাখতে হয়েছে এবং সঙ্গে ছিল তীব্র গরম। এতে অনেকের জন্য রোজা পালন শারীরিকভাবে বেশ কষ্টকর হয়ে উঠেছিল। তবে ২০২৬ সালে পরিস্থিতি হবে ভিন্ন।

বিশেষজ্ঞদের মতে, কম সময়ের রোজা ও শীতল আবহাওয়া মুসল্লিদের ইবাদতে মনোযোগ বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে তারাবি, তাহাজ্জুদ ও কিয়ামুললাইল আদায়ে এবার আরও স্বস্তি পাওয়া যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়