শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান অভিযান শেষে ফেরার পথেই কিউবা দখলের কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে কিউবাকে ‘দখল’ করার বিষয়ে রসিকতা করেছেন। 

শুক্রবার (১ মে) এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরান অভিযানের পর ফেরার পথেই যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।

এক বন্ধুকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘সে মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছে, যেটি আমরা খুব দ্রুতই দখল করে নেব।’

এরপর তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরই কিউবার বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আগে একটা কাজ শেষ করি, আমি কাজ শেষ করতে পছন্দ করি,’— ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।

এরপর কিউবা নিয়ে তিনি আরও বলেন, ‘ইরান থেকে ফেরার পথেই আমরা এটা করব। হয়তো আমাদের বড় জাহাজগুলোর একটি—ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী, বিশ্বের সবচেয়ে বড়গুলোর একটি—সেখানে যাবে। উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামবে, আর তারা বলবে, ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।’

এ সময় ট্রাম্পকে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায় এবং উপস্থিত দর্শকরাও হাসিতে ফেটে পড়েন।

একই দিনে ট্রাম্প কিউবা সরকার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়