শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার মধ্যে নতুন করে এই পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানাস্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ সহায়তা করেছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। এই অর্থ ইরানের শাসকগোষ্ঠীর চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি।

মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়