শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের নতুন প্রস্তাব: হরমুজ প্রণালিতে রিয়ালে টোল আদায়ের উদ্যোগ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি বা টোল এবার নিজেদের মুদ্রা রিয়ালে পরিশোধের প্রস্তাব দিয়েছে ইরান।

শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধানের বরাতে এ তথ্য জানায় মুম্বাইয়ে অবস্থিত ইরানি দূতাবাস।

নতুন প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রানজিট ফি ইরানি রিয়ালে দিতে হবে।

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমানোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান ও চীন।

এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরান যখন প্রণালিটি কার্যত বন্ধ করে দেয়, তখন কিছু জাহাজ থেকে চীনা ইউয়ানে ফি আদায় করেছিল বলে জানা যায়। যদিও কতটি জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট নয়।

ইরানের এ উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নতুন ধরনের চাপ তৈরি করতে পারে। সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাভিত্তিক প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়