শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবারেই সমঝোতা হতে পারে, ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

আগামীকাল সোমবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি মনে করি আগামীকাল (সোমবার) একটি ভালো সম্ভাবনা আছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান চুক্তিতে না আসে তাহলে সব কিছু উড়িয়ে দেবেন এবং ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার মতো পদক্ষেপও নিতে পারেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান চালায়। তেহরানসহ প্রধান শহরগুলো লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি উল্লেখ করে এই হামলার বৈধতা দিতে চেয়েছিল।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সঙ্গে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।

সংঘাতের সময় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং কিছু শীর্ষ ইরানি নেতা নিহত হন। এছাড়া ইরানে ৮৫ হাজারের বেশি স্থাপনায় হামলা চালায় যৌথবাহিনী। এসব হামলায় ইরানে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়