শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্ট সিটি র‌্যাঙ্কিংয়ে বড় সাফল্য, শীর্ষে মক্কা-মদিনাসহ সৌদি আরবের ৮ শহর

২০২৬ সালের আইএমডি (আইএমডি) স্মার্ট সিটি ইনডেক্সে ইসলামের পবিত্রতম নগরী মক্কা-মদিনাসহ সউদী আরবের আটটি শহর অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

বিশ্বব্যাপী এই তালিকায় রিয়াদ গত বছরের ২৭তম স্থান থেকে এগিয়ে ২৪তম অবস্থানে উঠে এসেছে। এছাড়া মক্কা ৫০তম, জেদ্দা ৫৫তম, মদিনা ৬৭তম এবং আল-খোবার ৬৪তম স্থান অর্জন করেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে আল-উলা শহরে; শহরটি ১১২তম অবস্থান থেকে এক লাফে ৮৫তম স্থানে উঠে এসেছে। এটি মূলত আল-উলার দ্রুত উন্নয়ন এবং পর্যটন প্রকল্পগুলোর অগ্রগতির প্রতিফলন।

অন্যদিকে, প্রথমবারের মতো এই সূচকে অন্তর্ভুক্ত হয়ে সউদীর হায়েল এবং হাফর আল-বাতিন বিশ্বে যথাক্রমে ৩৩তম এবং ১০০তম স্থান দখল করেছে। উল্লেখ্য, এবারের সূচকে বিশ্বের মোট ১৪৮টি শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এই সূচকটি কীসের ভিত্তিতে তৈরি?

এই বৈশ্বিক সূচকটি মূলত বাসিন্দাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। শহরের পরিষেবা, ডিজিটাল অবকাঠামো এবং দৈনন্দিন জীবনে আধুনিক প্রযুক্তির প্রভাব নাগরিকরা কীভাবে গ্রহণ করছেন, তা এখানে পরিমাপ করা হয়।

২০২৬ সালকে সউদী আরবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বছর’ হিসেবে পালন করা হচ্ছে। এই ফলাফল সউদী আরবের সেই নিরলস প্রচেষ্টাকেই তুলে ধরে, যার লক্ষ্য হলো— নাগরিক সেবার মান উন্নত করা এবং স্মার্ট ও টেকসই শহর গড়ে তোলা। এর মাধ্যমে যেমন জীবনযাত্রার মান বাড়ছে, তেমনি বিশ্বমঞ্চে দেশটির প্রতিযোগিতামূলক সক্ষমতাও শক্তিশালী হচ্ছে। তথ্যসূত্র: সৌদি গেজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়