শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতের পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল, আমরা নই : আইআরজিসি

আল জাজিরা: কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলার নিন্দা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা এটিকে ইসরায়েলি হামলা বলে অভিহিত করেছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতি কর্তৃপক্ষ একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলার খবর জানিয়েছে।

বিবৃতিতে এ ঘটনাকে একটি ‘অপ্রচলিত ও অবৈধ হামলা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য তারা সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে।

আইআরজিসি জানিয়েছে, ‘কুয়েতের পানি শোধনাগারগুলোতে জায়নিস্ট শাসনের এই অপ্রচলিত ও অবৈধ হামলা তাদের হীনম্মন্যতা ও নিকৃষ্টতার পরিচয়। রেভল্যুশনারি গার্ড এই অমানবিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা ঘোষণা করছি যে, এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি ও তাদের সেনারা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জায়নিস্টদের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো আমাদের লক্ষ্যবস্তুতে রয়েছে।

এর আগে কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগার ইরানি হামলার শিকার হয়েছে বলে কুয়েতি কর্তৃপক্ষ জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের ৩৫তম দিনে উপসাগরীয় দেশগুলো ইরানের ব্যাপক প্রতিশোধমূলক হামলার সম্মুখীন হচ্ছে।

কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের ঠিক আগে ওই প্ল্যান্টে হামলা চালানো হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, এ হামলার কয়েক ঘণ্টা আগে ভোরে মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। এতে শোধনাগারের বেশ কিছু ‘অপারেশনাল ইউনিটে’ আগুন লেগে যায়। তবে কোনো কর্মী হতাহত হননি।

কুনা আরও জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপক দল পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়