শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

উত্তরাঞ্চলের শহর হাইফার একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের কিছুক্ষণ পর এমন খবর প্রচার করা হয়।

ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ক ‘চ্যানেল ১২’ এর ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। আঘাতটি ঠিক কী কারণে হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া একঝাঁক নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরপরই তেল শোধনাগারটিতে ধোঁয়া দেখা যায়।

সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলের ওই ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

ইসরায়েলও ইরান লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, তেহরানে কয়েক ডজন অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর মধ্যে দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানাও আছে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, খন্দাবে অবস্থিত ইরানের ভারী পানি উৎপাদন প্ল্যান্টটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার ইসরায়েলি হামলার পর সেটি অকেজো হয়ে গেছে। ভারী পানি উৎপাদন কেন্দ্রে হামলার খবর ইসরায়েলি সামরিক বাহিনীও নিশ্চিত করেছে। তবে তাদের দাবি, ওই স্থাপনাটি ছিল পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়াম উৎপাদনের প্রধান কেন্দ্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়