শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

কিউবার দক্ষিণ-পূর্ব উপকূল মঙ্গলবার (১৭ মার্চ) ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউবার পূর্ব প্রান্তের মাইসি মিউনিসিপালিটি থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ দশমিক ৬ কিলোমিটার।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এই ভূমিকম্পের খবর প্রথম নিশ্চিত করে এবং পরবর্তীতে ৪ দশমিক ৭ মাত্রা পর্যন্ত বেশ কিছু আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়। কিউবার সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, সান্তিয়াগো ডি কিউবা এবং গুয়ান্তানামো প্রদেশেও এই কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে ইউএসজিএস-এর প্রাথমিকভাবে জানায়, ক্ষতি বা প্রাণহানির ঝুঁকি বর্তমানে 'সবুজ' পর্যায়ে রয়েছে, যার অর্থ বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম।

প্রাকৃতিক এই দুর্যোগটি এমন এক সময়ে এল যখন কিউবা এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সোমবার (১৬ মার্চ) থেকে পুরো দ্বীপটি সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ওপর আরোপিত তেল অবরোধকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই সংকটের মধ্যেই কিউবায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে 'দখল' করার অঙ্গীকার করেছেন এবং তার প্রশাসন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো বড় ক্ষতির খবর না পাওয়া গেলেও বৈরি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মাঝে এই দুর্যোগ জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়