শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান কেন্দ্রিক সহিংসতা যেন আর না বাড়ে সেজন্য কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে তুরস্ক। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরান কেন্দ্রিক সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

বৃহস্পতিবার আনকারায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

এরদোগান বলেন, কূটনীতি ও সংলাপই ন্যায্য ও স্থায়ী শান্তির সবচেয়ে নিরাপদ পথ।

তিনি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইরানকে ঘিরে কূটনৈতিক প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জ থাকলেও তুরস্ক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাবে।

অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবের তুরস্ক সফরের প্রসঙ্গ তুলে এরদোগান বলেন, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রথম দ্বিপাক্ষিক সফরের পর প্রতিটি সফরই বিশেষ তাৎপর্য বহন করে।

এরদোগান আরও বলেন, শরণার্থী সুরক্ষা, বিশ্বজনীন ন্যায় প্রতিষ্ঠা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে শাটল কূটনীতিতে আন্তোনিও গুতেরেস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নীরব সংখ্যাগরিষ্ঠ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার স্বীকৃতি হিসেবে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার দিতে পেরে তিনি আনন্দিত।

এরদোগান আশা প্রকাশ করেন, রমজান সব মানবজাতির জন্য আশীর্বাদ বয়ে আনুক এবং বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ খুলে দিক।

তিনি বলেন, তুরস্ক তাদের বৈদেশিক নীতিতে দেশে শান্তি বিশ্বে শান্তি নীতিকে কেন্দ্রবিন্দুতে রাখে, যা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজি মুস্তাফা কামাল আতাতুর্ক থেকে পাওয়া উত্তরাধিকার।

এরদোগান আরও বলেন, তুরস্ক জাতিসংঘের প্রতিষ্ঠাগত মূল্যবোধের অন্যতম শক্তিশালী সমর্থক। যেখানে আগুন সেখানে আমরা পানি নিয়ে যাই, যেখানে ব্যথা ট্রাজেডি বা কান্না আছে সেখানে আমরা সর্বশক্তি প্রয়োগ করি। সূত্রঃ আনাদোলু এজেন্সি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়