শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াশিংটন-তেলআবি বিতর্ক বাড়ছে, যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অবসান ঘটাতে পারে

পার্সটুডে- মিডিলইস্ট মনিটর ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন আগ্রাসনের ব্যাপারে এক বিশ্লেষণে লিখেছে, অনেক বছর ধরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেতানিয়াহু যে যুদ্ধ শুরু করেছে তা তাকে রাজনীতি থেকে কোণঠাসা করে দিতে পারে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মিডিলইস্ট মনিটরের ওই বিশ্লেষণে চলমান যুদ্ধ নিয়ে তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যকার বাকবিতণ্ডা সম্পর্কে লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লম্বা সময় ধরে যুদ্ধের পরিবর্তে ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছতে চেয়েছিলেন যাতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের বিস্তার না ঘটে।  

বিশ্লেষণে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠানোর কিংবা লম্বা সময় ধরে যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। এমন হতে পারে কোনো রকম একটা সমঝোতায় পৌঁছে কিংবা রাজনৈতিক বিজয়ের ঘোষণা দিয়ে যুদ্ধ থেকে ট্রাম্প সরে দাঁড়াতে পারেন। এমনটি হলে বিষয়টি ইসরায়েলের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে।  

মিডিলইস্ট মনিটর ইরানের ব্যাপক সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে লিখেছে, দেশটির নিজস্ব সামরিক শক্তি ছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে তাদের অনেক মিত্র সংগঠন ও প্রক্সি বাহিনী রয়েছে। তাদের হাতেও বিভিন্ন রকমের ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র  ও অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। তারাও যুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তন করে দেয়ার সক্ষমতা রাখে।  

বিশ্লেষণে আরো বলা হয়েছে, এ অবস্থায় দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিরাট বিপর্যয়ের মুখে পড়তে পারে যা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অবসান ঘটাতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়