শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে অলৌকিকভাবে বেঁচে উঠলেন মৃত নারী

ভারতের উত্তরপ্রদেশে চিকিৎসকদের মৃত ঘোষণা করা এক নারী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছে তার পরিবার।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইম্‌স অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত ২৪ ফেব্রুয়ারি বেরেলি-হরিদ্বার জাতীয় মহাসড়কে অ্যাম্বুলেন্সটি রাস্তার একটি বড় গর্তে পড়লে শক্তিশালী ঝটকা লাগে। এর পরপরই বিনীতা শুক্লা নামের ওই নারীর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি বাড়িতে কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়লে চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেছিলেন।

বিনীতার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, হাসপাতালের চিকিৎসকরা বিনীতার বেঁচে থাকার কোনো আশা নেই বলে জানালে তারা শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরিয়ে আনার সময় হাফিজগঞ্জ এলাকায় গাড়িটি একটি বড় গর্তে পড়ে প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।

পিলভিটের বিচার বিভাগীয় আদালতে কর্মরত বিনীতা গত ২২ ফেব্রুয়ারি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বেরেলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন এবং ব্রেইন ডেড হিসেবে শনাক্ত করেন।

তবে পিলভিটের চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী পরীক্ষা ও সঠিক চিকিৎসার মাধ্যমে বিনীতা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এই ঘটনাকে তার পরিবার ‘মৃত্যুঞ্জয়ী’ ফিরে আসা হিসেবে অভিহিত করেছে।

এরপরই দেখা যায় বিনীতার ডুবন্ত হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে। এই ঘটনার পর তাকে দ্রুত পিলভিটের নিউরোসিটি হাসপাতালে নেওয়া হয় এবং একদিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়